বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ থাকা মো:বেলাল (২২) এর মৃতদেহ উদ্ধার হয়েছে। তিনি নতুন বাহারছড়া এলাকার ফজল করিমের ছেলে।
এনিয়ে নিখোঁজ হওয়ার দুই দিনে ২ জনের লাশ উদ্ধার হল। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ফিশারি ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে স্থানীয়রা।
স্থানীয় সূত্র জানায়, শহরের ফিশারি উত্তর পাশে একটা তেলের পাম্পের সামনে বাঁকখালী নদীর পাড়ে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী। এরপর জনতার সহায়তায় উদ্ধার করা হয়।
এর আগে নিখোঁজ দুই জনের মধ্যে সোমবার বেলা একটার দিকে মো: ইউনুস (৩৫) প্রকাশ লালুর লাশ উদ্ধার করা হয়। সে শহরের নতুন বাহারছড়া সেন্ডেল ফিশারি এলাকার নুরুল আবছারের ছেলে।
উল্লেখ্য, রবিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে শখ করে নৌকায় চড়ে বাঁকখালী নদীতে মাছ ধরতে যায় মো: ইউনুস, মো:বেলাল ও আব্দু শুক্কুর।
এতে নৌকাডুবির ঘটনাটি ঘটে। ওই দিনই আব্দু শুক্কুর (৩২) জীবিত উদ্ধার হলেও নিখোঁজ ছিল মো: বেলাল ও মো: ইউনুস ।
ভয়েস/জেইউ।