বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক, চকরিয়া:
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে চকরিয়া পৌর এলাকার ৭টি পূজা মন্ডপে অনুদান হিসেবে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী।
এ উৎসব উপলক্ষে মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। পরে স্ব-স্ব মন্ডপের হিন্দু নেতাদের হাতে নগদ অর্থসহায়তার টাকা তুলে দেন পৌর মেয়র আলমগীর চৌধুরী।
ভয়েস/জেইউ।