শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

“আমাদের উনপঞ্চাশ বাতাস … আজ ছড়িয়ে যাক”

বিনোদন ডেস্ক:

মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ‘ঊনপঞ্চাশ বাতাস’ মুক্তি পেল শুক্রবার। রাজধানীর মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের তিন শাখা ও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে ছবিটি দেখতে পাচ্ছেন দর্শক।

এ সিনেমায় নীরা চরিত্রে অভিনয় করেছেন শার্লিন ফারজানা। স্বভাবত দীর্ঘ প্রতীক্ষিত ‘ঊনপঞ্চাশ বাতাস’ মুক্তি নিয়ে তিনি উচ্ছ্বসিত। সঙ্গে স্মরণ করলেন প্রয়াত মাকে। পরিচালকের একটি পোস্ট শেয়ার করে ফেইসবুকে জানালেন সেই কথা।শার্লিন লেখেন, “আমাদের উনপঞ্চাশ বাতাস … আজ ছড়িয়ে যাক । যে মানুষটা সবচেয়ে বেশি আবেগী হতেন, তিনি সম্ভবত আমার মা।

২০১৭ সালে যাকে মাটিতে রেখে এসেছি। জীবন-বোধের সবচেয়ে অচেনা আবেগের সঙ্গে পরিচিত হয়েছি যে বছরটিতে। অদ্ভুতভাবে সে শূন্যবোধটুকু পুরোটা কাজে লেগেছে নীরার। জীবন অদ্ভুত।”

পরিচালকের উদ্দেশে লেখেন, “গুরু আপনাকে কৃতজ্ঞতা আমাকে নীরা করে গড়ে তোলার জন্য। আমি আজও নীরা।”

অন্যদিকে মাসুদ হাসান উজ্জ্বল লেখেন, “সম্ভবত দিনটি ছিল ২৭ অক্টোবর ২০১৭। জীবনের তিনটি বছর আমরা এই ঊনপঞ্চাশ বাতাসের সঙ্গে রয়েছি। এই তিন বছরে আমার কাছে কিছু আসেনি, কেবলই গিয়েছে। প্রথম শুটিংয়ের দিনটাতে এমনই ঝুম বৃষ্টি ছিল, আজও আছে, আজও সেই অক্টোবর মাস! এ মাসেই আমি জন্মেছিলাম, আমার প্রযোজনা প্রতিষ্ঠানের নামও রেড অক্টোবর!”

আরও বেলেন, “সিনেমা এমন এক অদ্ভুত আবেগের নাম যা একজন সিনেমাওয়ালা ছাড়া পুরোটা কেউ বুঝবে না! অদ্ভুত আবেগ না হলে কেউ কি আর জীবন থেকে এভাবে তিনটি বছর খরচ করে দেয়! এত দিন জীবনের পুরোটা দিয়ে এই বাচ্চাটাকে লালনপালন করেছি, আজ থেকে সে আপনাদের! ভালো থাকিস- আমাদের ‘ঊনপঞ্চাশ বাতাস’।”

ছবিতে শার্লিন ফারজানার বিপরীতে আছেন ইমতিয়াজ বর্ষণ।পরিচালনার পাশাপাশি ছবিটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, শিল্পনির্দেশনা ও সংগীত পরিচালনা করছেন মাসুদ হাসান উজ্জ্বল নিজেই।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION