শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

মাহি বললেন-রাগ উঠলে স্বামীকে ২৪ ঘণ্টায় ২৭ বার ছেড়ে দিই

বিনেদন ডেস্ক:

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ভালোবাসার রঙ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন। এরপর সিনেমা, প্রেম, বিয়ে নিয়ে একাধিকবার খবরের শিরোনাম হলেও এবার ভিন্ন এক কারণে আলোচনায় আসলেন। সম্প্রতি মাহির ফেইসবুকে প্রেমময় স্ট্যাটাস নিয়ে আলোচনার সূত্রপাত। তার এমন স্ট্যাটাস দেখে অনেকেই কৌতূহলী হয়ে ওঠেন, স্বামী অপুর সঙ্গে মাহির সংসার কি তবে ভেঙেই গেল?

বিচ্ছেদ প্রসঙ্গে মাহি বলেন, আমার যখন মন খারাপ থাকে তখন প্রেমময় এসব স্ট্যাটাস দিই। আমার যখন অনেক রাগ হয় তখন আসলে মনে থাকে না যে আমি কে? আমাকে অনেকেই দেখছেন ফেইসবুকে। আমি কিছু লিখলে সেগুলো কন্ট্রোভার্সি তৈরি করতে পারে। জাস্ট নিজের রাগ এড়ানোর জন্য এসব স্ট্যাটাস দিই। দাম্পত্য জীবন নিয়ে তিনি বলেন, অপুর সঙ্গে আমি অনেক রাগ করি। ওকে তো ২৪ ঘণ্টায় আমি ২৭ বার ছেড়ে দিই। সমস্যাটা হলো ও রাগ করে না। তর্ক করে না।

উল্লেখ্য, ২০১৬ সালে পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহিয়া মাহি। দুজন মিলে বেশ উপভোগ্য দাম্পত্য জীবন রচনা করে চলেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION