শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

অভিনেত্রী কাজলের বিয়ে!

বিনোদন ডেস্ক:

ভারতীয় অভিনেত্রী কাজল আগরওয়াল। কয়েকদিন পর তার বিয়ে। এর আগে তার বাগদানের আংটি দেখালেন এই অভিনেত্রী।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ভিডিও ক্লিপ প্রকাশ পেয়েছে। এতে কাজলের হাতে থাকা বাগদানের হীরার আংটি দেখা গেছে। বলিউডশাদিস ডটকমের অ্যাকাউন্টে প্রকাশিত এই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘কাজল আগরওয়াল তার বাগদানের আংটি দেখাচ্ছেন।’

বেশ কিছুদিন ধরেই কাজলের বিয়ের গুঞ্জন উড়ছিল। এরপর চলতি মাসের শুরুতে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন এই অভিনেত্রী। আগামী ৩০ অক্টোবর বিয়ের পিঁড়িতে বসবেন তিনি।

কাজলের বর গৌতম কিচলু। ক্যাথেড্রাল ও জন কোনন স্কুলে পড়াশোনা করেছেন তিনি। পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের টাফটস ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। গৌতম কিচলু পেশায় ইন্টেরিয়র ডিজাইনার ও একজন উদ্যাক্তা।

করোনা মহামারির কারণে ছোট পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন কাজল। শুধুমাত্র পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা বিয়েতে উপস্থিত থাকবেন। মুম্বাইয়ের চার্চ গেটের কাছে কাজলের বাড়ি। তার বাড়ির কাছাকাছি একটি পাঁচতারা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION