বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ এর নেতৃত্বে অবৈধ স্থাপনা বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০ টার সময় শহরের উত্তর তারাবনিয়ারছড়া এবং পেশকার পাড়া এলাকা এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উত্তর তারাবনিয়ারছড়া এলাকায় মো: জহির উদ্দিন, পিতা: আহম্মদ হোসেন, অনুমোদনবিহীন ভবন নির্মাণ করায় ইটের গাথুনি ভেঙ্গে দেয়া হয় এবং ইমারত নির্মাণ আইন, ১৯৫২ এর ১২ (১) ধারা অনুযায়ী ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই এলাকার মৌলানা নুরুল হক কবির, পিতা: মরহুম হাশেম উদ্দিন অনুমোদনবিহীন ভবন নির্মাণ করায় ২য় তলার কলাম ভেঙ্গে দেয়া হয় এবং অনুমোদন গ্রহণপূর্বক ভবন নির্মান করবে মর্মে অঙ্গীকারনামা নেয়া হয়।
অপরদিকে পেশকারপাড়ায় মো: বাদশা, পিতা: আবুল হোসেন অনুমোদনবিহীন ভবন নির্মাণ করায় ০১ তলা নির্মাণাধীন ভবন ভেঙ্গে দেয়া হয় এবং অনুমোদন গ্রহণপূর্বক ভবন নির্মান করবে মর্মে অঙ্গীকারনামা নেয়া হয়।
এ ব্যাপারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ বলেন, পরিকল্পিত পর্যটন নগরী বাস্তবায়নে অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ভয়েস/জেইউ।