বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল টেকনাফ পৌর শাখার উদ্যোগে ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকাল ৪টায় টেকনাফ পৌর যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা টেকনাফ পৌর যুবদলের আহবায়ক আব্দুল শুক্কুরের সভাপতিত্বে সদস্য সচিব মোঃ আয়ুবের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক।বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন বাবলু,সহ-সভাপতি আনোয়ার কামাল আনু,যুগ্ম সম্পাদক আব্দুস সালাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টেকনাফ পৌর যুবদলের সদস্য মোঃ ইসমাইল,আব্দুল গফফার,মোঃ আলম পুতু,আব্দুল্লাহ আল ফারুক,মোঃ রফিক,রহিম উল্লাহ,সাইফুল ইসলাম পুতু, নুরুল বশর,মোঃ আমিন,মোঃ শফিক,মোঃ কামাল,মোঃ ইউনুছ,পৌর ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ-আল-নোমান,যুগ্ম আহবায়ক শাহরাত কামাল,যুগ্ম আহবায়ক ওসমান গনি,১ ওয়ার্ড যুবদলের আহবায়ক নুর কবির,সদস্য সচিব জিয়াউর রহমান,যুগ্ম আহবায়ক রেজাউল হক সাদ্দাম,২নং ওয়ার্ড যুবদলের আহবায়ক নুরুল আলম,সদস্য সচিব মোঃ জসিম,যুগ্ম আহবায়ক মোঃ রফিক,৩ ওয়ার্ড যুবদলের আহবায়ক মোবারক হোসেন ভূঁইয়া,সদস্য সচিব রবিউল হাসান,যুগ্ম আহবায়ক মোঃ ফায়সেল,৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ ফায়েজ,সদস্য সচিব মোঃ ইব্রাহীম,৬নং ওয়ার্ড যুবদলের আহবায়ক মোঃ ইসহাক,সদস্য সচিব মোঃ ইসমাইল,যুগ্ম আহবায়ক মোঃ জাবেদ আরমান,৯নং ওয়ার্ড যুবদলের আহবায়ক নুরুল আমিন সদস্য সচিব এবাদুল হক,যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম মেসি,যুবনেতা নজরুল,আলমগীরসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।আলোচনা সভা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে উপস্থিত নেতাকর্মীদের মিষ্টিমুখ করানো হয়।
ভয়েস/জেইউ।