বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ আন্তর্জাতিক পর্ষদ, বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন ও কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের যৌথ উদ্যোগে “বিশ্বের বিস্ময় বাঙালির জয়-এই বাংলা মুজিবময়” এ প্রতিপাদ্যে নানা আয়োজনে কক্সবাজারে আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধু ১০০ জন্মোৎসবের।
এ উপলক্ষে আজ তিনদিনব্যাপী আয়োজিত শোভাযাত্রা, আলোচনা সভা,ঘুড়ি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন জাতিসত্তার কবি মুহম্মদ নুরুল হুদা।
পরে স্থানীয় সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে.এম খালিদ এমপি।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, আমাদের প্রজন্ম পঁচাত্তর পরবর্তী একুশ বছরে মুক্তিযুদ্ধ ও মহান স্বাধীনতার মিথ্যা ইতিহাস জেনে বড় হলেও এখনকার শিশুসমাজ জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে জানতে সক্ষম হয়েছে। প্রতিমন্ত্রী আরো বলেন. সংস্কৃতিই পারে মৌলবাদকে রুখতে।
অতিরিক্ত জেলা প্রশাসক মো: মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল,জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা,কবি আসলাম সানি,বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধা বেণু,কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং এ খেনসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এর আগে আর্ট ক্লাব আয়োজিত মুজিববর্ষ উপলক্ষে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
ভয়েস/জেইউ।