বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব প্রখ্যাত আলেমেদ্বীন হযরত মাওলানা মামুনুর রশীদ নূরী বলেছেন, ইসলাম সমাজের মানুষদের জন্য নিজেদের যাবতীয় কাজ কর্ম সম্পন্ন করনে ও সকল সমস্যার সমাধনে পারস্পরিক পরামর্শ ও আলোচনাকে গুরুত্ব দিয়েছে আর সেটা সুন্নাতে রাসলের ও অন্তর্ভূক্ত।
তিনি একটি হাদিসের উদ্বৃতি দিয়ে বলেন, রাসুলে করিম (সঃ) বলেছেন, যে ব্যক্তি এস্তেখারা করে সিদ্বান্ত নেবে সে ব্যর্থ হবে না, পরামশের্র ভিত্তিতে কাজ করলে অপমানিত হবে না, আর মধ্যমপন্থা অবলম্বন করলে দারিদ্রে নিমর্জ্জিত হবে না । তিনি বলেন, রাসুলে করীম (স:) জীবনের পূর্নাঙ্গ অনুস্মরনই মানবতার মুক্তির একমাত্র পথ।
গতকাল মাওলানা নুরী গতকাল বায়তুশ শরফ আন্জুমনে ইত্তেহাদ রাউজান উপজেলা কর্তৃক সকল জিকির মাহফিল পরিচালনা পর্ষদের মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
আন্জুমনে ইত্তেহাদ সিকদার পাড়া শাখার সভাপতি আব্দুল মান্নান সওদাগরের সভাপতিত্বে অনুষ্টিত সমাবেশে বিভিন্ন শাখা ও জিকিরের ইমামদের নাম ঘোষনা করেন বেরুলিয়া শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ হারুনুর রশীদ। জিকির মাহফিল পরিচালনা করেন মাওলানা ক্বারী বেলাল উদ্দীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ এখলাছ উদ্দিন। বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ মুহিববুর রহমান, মাওলানা মুহাম্মদ আবুল কাসেম প্রমুখ।
প্রধান অতিথি আরো বলেন, ইসলাম যেমন সমাজ ও রাষ্ট্রের প্রত্যেকটি বিষয়ে সংশ্লিষ্টদের মত প্রকাশের অধিকার দিয়েছে তেমনি উত্তম মতটি গ্রহন করার নীতি অনুস্মরন করতে ও বাধ্যতামুলক করে দিয়েছে। তাই আমাদেরকে সামগ্রীক জীবনের প্রত্যেকটি বিষয়ে পারস্পরিক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহনের মানসিকতা তৈরী করতে হবে।
তিনি সকল দায়িত্বশীলদেরকে স্বেচ্ছাচারী মনোভাব পরিহার ও খোদাভীতি এবং জবাবদিহাীতার চিন্তা নিয়ে কাজ করার জন্য আহবান জানান প্রতিকুল আবহাওয়ার মধ্যেও প্রতিটি শাখা হতে উল্লেখযোগ্য কর্মকর্তা/সদস্য ও মুসল্লীগণ উপস্থিত হওয়ায় সিকদার পাড়া শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দোয়া ও মোনাজাত শেষে বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ-সিকদার পাড়া শাখার আয়োজনে উপস্থিত মুসল্লীদেরকে তাবাররুক বিতরণ করা হয়।
ভয়েস/জেইউ।