বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
এম.এ. সাত্তার:
দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে পিএমখালী ইউনিয়ন বিএনপির কাউন্সিল সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। এতে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ছৈয়দ নুর সদাগর সভাপতি ও আব্দুল্লাহ সাধারণ সম্পাদক, জিয়াবুল হক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) কক্সবাজার জেলা বিএনপি অফিসে অনুষ্ঠিত এই কাউন্সিলে পিএমখালী ইউনিয়নের মোট ৫৩ জন কাউন্সিলর গোপন ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ীকে করেন।
উপজেলা বিএনপির তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কাউন্সিলে নির্বাচনের দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সভাপতি খুরুশকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মাবুদ ও উপজেলা বিএনপি’র গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ঝিলংজা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গিয়াসউদ্দিন জিকো।
কাউন্সিলে সভাপতি পদে ছৈয়দ নুর সওদাগর ২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হারুন অর রশিদ পেয়েছেন ২৪ ভোট।
সাধারণ সম্পাদক পদে তুমুল প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করে আবদুল্লাহ সওদাগর ২৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুল হক পেয়েছেন ২৫ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে লড়াই করেন ৩ জন হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী। এদের মধ্যে জিয়াবুল হক সর্বোচ্চ ২৫ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে জয়লাভ করেন। তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে মোঃ মাছন ১৮ এবং মোঃ মুবিন পেয়েছেন ১০ ভোট।
কাউন্সিল শেষে উপস্থিত সবার সামনে ভোট গণনা করেন নির্বাচনে দায়িত্বরত সিনিয়র নেতারা। ভোট গণনা শেষে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মাবুদ নির্বাচিতদের নাম ঘোষণা করেন। এসময় তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করতে বিজয়ী ও বিজিত সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তাই বিজয়ীরা বিজয়োল্লাস না করে বিজিতদের কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর আন্দোলনকে ত্বরান্বিত করতে হবে।
ভয়েস/জেইউ।