বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
আজ মহেশখালীতে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক গুলশান আরা কর্তৃক কালারমারছড়ার আশ্রয়ণ প্রকল্পের জায়গা পরির্দশন ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
ভূমিহীন ও দরিদ্র পরিবার সমূহকে পূর্ণবাসন করতে কালারমারছড়া ইউনিয়নে আশ্রয়ন প্রকল্পের জন্য জমি বাছাই করা হয়েছে। ২৮ অক্টোবর সকাল সাড়ে ১১ টায় উক্ত প্রস্তাবিত জমি পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক গুলশান আরার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি কক্সবাজার থেকে স্টীমার যোগে বদরখালী ঘাট থেকে কালারমারছড়ায যায়।
জানা যায়, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত পরিবার, ভূমিহীন, দরিদ্র ও অসহায় পরিবারদের বাসস্থান নির্মানের জন্য উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুম পাড়া ও মোহাম্মদ শাহ ঘোনায় আশ্রয়ণ প্রকল্প স্থাপনের জায়গা নির্ধারণ করে প্রস্তাবনা পাঠানো হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রতিনিধির দলটি উক্ত জমি সরজমিনে পরিদর্শণে আসেন।
এসময় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, কালারমারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, কালারমারছড়া তসিলদার জয়নাল আবেদীন প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান জানান- ঘূর্ণিঝড়, জলবায়ু পরিবর্তন, নদী ভাঙন সহ বিভিন্ন দুর্যোগে যারা বাড়িঘর হারিয়েছে তাদের পূনর্বাসনের আওতায় আনা হবে। সবকিছু ঠিক থাকলে শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে।
ভয়েস/জেইউ।