বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মহেশখালীতে আরডিআরএস বাংলাদেশ কর্তৃক নগদ অর্থ বিতরণ

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

মহেশখালীতে প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রশিক্ষণ ও নগদ অর্থ প্রদান করেছে আরডিআরএস বাংলাদেশ নামক একটি এনজিও। সংস্থাটির আয়োজনে ২৯ অক্টোবর দুপুর ১২ টায় উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রশিক্ষণ শেষে ৬০জন কৃষক ও ব্যবসায়ীদের জনপ্রতি ৬ হাজার টাকা করে প্রদান করে।

উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুঃ মাহফুজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার মোঃ সোহেল রানা, প্রজেক্ট অফিসার কৃষিবিদ আশীষ কুমার মজুমদার, ফাইন্যান্স অফিসার সাউরিয়া খাঁন খায়েস প্রমুখ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION