বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

বাকস্বাধীনতা আর অবমাননা কি সমান,খামেনেয়ীর প্রশ্ন ম্যাখোঁকে 

আন্তর্জাতিক ডেস্ক:

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনী মহানবী হযরত মুহাম্মদ (স)-কে অবমাননা করার বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন যে অবস্থান নিয়েছেন তার ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলতে দেশটির তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।

সর্বোচ্চ নেতা ফরাসি তরুণদের উদ্দেশ্যে বলেছেন, “আপনারা আপনাদের প্রেসিডেন্টকে জিজ্ঞেস করুন কেন তিনি একজন আল্লাহর রাসূলকে অবমাননা করার পক্ষে অবস্থান নিলেন?” সর্বোচ্চ নেতা বলেন ফ্রান্সের তরুণদের উচিত তাদের প্রেসিডেন্টকে জিজ্ঞেস করা যে বাকস্বাধীনতা আর আল্লাহর রাসূল এবং একজন পবিত্র মানুষকে অবমাননা করা কি সমান বিষয়?

গতকাল (বুধবার) প্রকাশিত এক বিবৃতিতে সর্বোচ্চ নেতা এসব কথা বলেন। তিনি আরো বলে, ফ্রান্সের যেসব মানুষ ম্যাক্রনকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন ম্যাক্রন সেই সব মানুষকে তার এই বোকামিপূর্ণ কর্মকাণ্ডের মাধ্যমে মূলত অপমান করেছেন।

সম্প্রতি স্যামুয়েল প্যাটি নামে ফ্রান্সের একজন স্কুল শিক্ষক ক্লাসরুমে বাকস্বাধীনতার নামে মহানবী (স)’র একটি ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শন করে। এরপর ১৮ বছর বয়সী এক চেচেন তরুণ ওই শিক্ষককে হত্যা করে। এ ঘটনাকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইসলামের সংকট বলে উল্লেখ করে বলেন, সারা বিশ্বে ইসলাম এখন সংকটের মধ্যে রয়েছে।

তিনি প্রকাশ্যে ঘোষণা দেন যে, এই ধরনের কার্টুন ছাপানো ফ্রান্সে কখনোই বন্ধ হবে না। পাশাপাশি তিনি একথাও বলেন, যে তরুণ ফ্রান্সের ওই শিক্ষককে হত্যা করেছে সে মূলত উগ্রবাদের কারণে নয় বরং তার ঈমানের অংশ হিসেবে এটি করেছে। ইমানুয়েল ম্যাক্রন এ সমস্ত কথা বলে মূলত ইসলাম এবং পুরো মুসলিম বিশ্বকে অপমানিত করেছেন। তার এই বক্তব্যের পর মুসলিম বিশ্বে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION