বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

নানা আয়োজনে চকরিয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালন

ভয়েস প্রতিবেদক, চকরিয়া:

বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২০ পালিত হয়েছে আজ শনিবার চকরিয়ায় । “মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই প্রতিপাদ্যে দিবসটি উদযাপন উপলক্ষে নানা আয়োজন করা হয় চকরিয়া থানা কমিউনিটি পুলিশিং ফোরামের পক্ষ থেকে।

আয়োজনের মধ্যে ছিল থানা চত্বর থেকে বেলুন উড়িয়ে কর্মসূচীর শুভ উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা, ব্যাটমিন্টন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও একজন করে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্যকে ক্রেষ্ট উপহার দেওয়া। এদিকে পেকুয়া থানায়ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।

চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ, চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার মো. তফিকুল আলম। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র বশিরুল আইয়ুব, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আজিমুল হক আজিম ও সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম লিটু, পৌরসভার সভাপতি অধ্যাপক এ কে এম শাহাবুদ্দীন ও সাধারণ সম্পাদক মোসলেহ্ উদ্দিন মানিক, চকরিয়া প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি ছোটন কান্তি নাথ, থানার অপারেশন অফিসার ও কমিউনিটি পুলিশিং অফিসার মো. মোজাম্মেল হোসেন, পল্লীবিদ্যুত পরিচালক হায়দার আলী, কমিউনিটি পুলিশিং সদস্য আজিজুল হক, হাসানুল ইসলাম আদর, ডা. সুমন দাশ, সমাজকর্মী আদনান রামীম, পৌরসভা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যপরিষদ সাধারণ সম্পাদক সুনীপ দাশ সৌরভ। এছাড়াও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, কমিউনিটি পুলিশিং কমিটি চকরিয়া উপজেলা, পৌরসভা, ইউনিয়ন কমিটির সকল নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION