বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

জেলহত্যা দিবসে জেলা ও পৌর আ’লীগের শ্রদ্ধা নিবেদন

ভয়েস প্রতিবেদক:

৩ নভেম্বর ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছে কক্সবাজার জেলা ও পৌর আওয়ামীলীগ।

আজ সকালে জেলা আওয়ামীলীগ কার‌্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, খতমে কোরআন এবং জাতির পিতা ও জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা এবং সাধারন সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি নজিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক এডভোকেট তাপস রক্ষিতসহ জেলা ও পৌর আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION