বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

চকরিয়ায় বাস চাপায় কলেজ ছাত্র নিহত

তানভীরুল ইসলাম সায়মন।

ভয়েস নিউজ ডেস্ক:

চকরিয়ায় বাস চাপায় মো. তানভীরুল ইসলাম সায়মন (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী রাস্তার মাথা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তানভীরুল ইসলাম সায়মন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছড়ার পূর্বকূল এলাকার মো. তাজুল ইসলামের ছেলে এবং চট্টগ্রাম ওমর গণি এমইএস (বিশ্ববিদ্যালয়) কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

জানা গেছে, বরইতলী একতা বাজার (গরুর বাজার) থেকে মোটরসাইকেল নিয়ে বন্ধু শহীদুল ইসলাম বাপ্পির সাথে চকরিয়া পৌর সদরের দিকে যাচ্ছিলেন মো. তানভীরুল ইসলাম সায়মন। এ সময় কক্সবাজারের দিক থেকে চট্টগ্রামগামী মার্ছা পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তানভীরুল ইসলাম সায়মন ঘটনাস্থলেই মারা যান। আহত হন শহীদুল ইসলাম বাপ্পি। তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন।

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনিসুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় নিহত কলেজ ছাত্র সায়মনের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION