বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বেশি যাত্রী বহন, রাতের আঁধারে মহেশখালী ঘাটে ইউএনও’র অভিযান

এস.এম. রুবেল, মহেশখালী:

মহেশখালী ঘাটে গামবোটে অতিরিক্ত যাত্রী পরিবহন ও মাঝ নদীতে চালক কর্তৃক ভাড়া উত্তোলন করে যাত্রীদের নিরাপত্তা হুমকিতে ফেলার অভিযোগে ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মুঃ মাহফুজুর রহমান। এসময় গাম বোট চালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় মহেশখালী ঘাটে এ অভিযান চালানো হয়৷

জানা যায়, সন্ধ্যা ৭ টার সময় কক্সবাজার ৬নং ঘাট থেকে ৬০ জনের অধিক যাত্রী নিয়ে সব্বির মাঝির গাম বোটটি মহেশখালী ঘাটে আসছিল। এসময় চালক অন্য জনকে বোট চালাতে দিয়ে নদীর মাঝপথে যাত্রীদের নিকট থেকে ভাড়া উত্তোলন করে। এতে যাত্রীদের নিরাপত্তা ঝুঁকিতে পড়ে।

এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মুঃ মাহফুজুর রহমান জানান, যাত্রীদের অভিযোগ পেয়ে মহেশখালী ঘাটে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় চালককে জরিমানা করা হয়। এসময় যাত্রীদের হয়রানী বন্ধে চালকদের নির্দেশ দেয়া হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION