বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক :
কক্সবাজার ছাত্র লীগের ডাকা হরতাল স্থগিত ঘোষণা করা হয়েছে।
এক বিবৃতির মাধ্যমে জানান, কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুরোধে এবং প্রশাসনিক কর্মকর্তাদের সাথে ফলপ্রসূ আলোচনার পরিপ্রেক্ষিতে আমাদের পূর্বঘোষিত বুধবারের (৪ নভেম্বর) ঘোষিত হরতালের কর্মসূচী আপাতত স্থগিত ঘোষনা করা হল এবং কক্সবাজারের জেলা ছাত্রলীগের নিবেদিত প্রাণ ও সর্বস্তরের নেতা কর্মীদের ধৈর্য্য সহকারে শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখার জন্য অনুরোধ করা হল। তবে আগামী দিনে শান্তিপূর্ন আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে।
উল্লেখ্য কোন তৃতীয় পক্ষ বা দুর্বৃত্ত কর্তৃক জেলার কোথাও রাস্তা-ঘাটে বা যান চলাচলে বিঘ্ন ঘটাতে না পারে সেদিকে ছাত্রলীগ নেতা-কর্মীসহ সর্বস্তরের নেতা কর্মীদের সজাগ থাকার অনুরোধ করেছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সমন্বয়ক মারুফ ইবনে হোছাইন।
ভয়েস/জেইউ।