বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ভবনে কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

কক্সবাজারের মহেশখালীতে ৩৩ হাজার ভোল্টেজের বিদ্যুতের তারে জড়িয়ে মানিক নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ৫ নভেম্বর দুপুর সাড়ে ১২ টায় উপজেলার মাতারবাড়ির সিএনজি স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত মানিক স্থানীয় মনহাজি পাড়া গ্রামের জিয়াবুল হকের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাতারবাড়ি সিএনজি স্টেশনের পাশে স্থানীয় জাফর আলমের নির্মাণাধীন ভবনে কাজ করার এক পর্যায়ে প্রধান সড়কের বৈদ্যুতিক তারে লেগে শ্রমিক মানিক দ্বিতলা থেকে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নিহতের চাচা শওকত ইকবাল জানান, মানিকের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেওয়ার পথে মানিক মারা যান।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION