বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

 ৪০ হাজার ইয়াবাসহ এক মাদক পাচারকারী আটক

মো:আলমগীর আজিজ , টেকনাফ :

টেকনাফে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া মধ্যমপাড়া থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক মাদক পাচারকারী হলেন,টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া মধ্যমপাড়ার মো. মীর কাসেমের ছেলে মো.ফয়সল হোসেন।
আজ এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

তিনি জানান,উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া মধ্যমপাড়ায় মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান পাচার হয়ে আসার খবরে বিজিবির একটি দল অভিযান চালায়।এক পর্যায়ে ব্যাগ হাতে সন্দেহজনক একজন লোককে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন।এতে লোকটি ধানক্ষেতের মধ্য দিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে।বিজিবির সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।পরে লোকটির সঙ্গে থাকা ব্যাগ তল্লাশী করে ২০ হাজার ইয়াবা পাওয়া যায়। এসময় পাশের ধানক্ষেত থেকে লোকটি দৌঁড়ে পালানোর সময় ছুড়ে ফেলা একটি প্যাকেট থেকে উদ্ধার করা হয় আরো ২০হাজার ইয়াবা।

তিনি আরো জানান, উদ্ধার ইয়াবাসহ আটকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION