বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

৬ হাজার ৬শ’ পরিবারকে ৩০ লাখ টাকার সহায়তা বিতরণ করলেন মেয়র মুজিব

ব্র্যাক ও ডব্লিউএফপির সহযোগিতায় পৌর এলাকার ৬ হাজার ৬শ’ পরিবারকে ৩০ লাখ টাকা বিতরণ করছেন মেয়র মুজিব

সংবাদ বিজ্ঞপ্তি :

করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে ঘরে থাকা অসহায় দরীদ্র মানুষদের অব্যাহতভাবে আর্থিক মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে কক্সবাজার পৌরসভা। বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক এবং ডব্লিউএফপির সহযোগিতায় পৌর এলাকার ১২টি ওয়ার্ডের ৬ হাজার ৬শ’ ৭১ পরিবার এ সহয়তার উপকারভোগী হয়েছেন। নগদ টাকা ছাড়াও প্রতিটি পরিবারকে করোনা রোগের গুরুত্বপূর্ণ সহায়ক মাস্ক বিতরন করা হয়।

বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার কেজী স্কুল প্রাঙ্গনে ৩০ লাখ টাকা সহায়তা তুলে দেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। এসময় ব্র্যাক এসএসএইচসি প্রকল্পের টিম লিডার সেলিম উল্লাহ, সহকারী প্রকল্প কর্মকর্তা রিম্পা সাহা, আশিষ রুদ্র ও মাহমুদুল হাসানসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।

এর আগেও ২ বস্তা চাল, এক কার্টুন বিস্কিট এবং নগদ আড়াই হাজার করে টাকা দেয়া হয়েছিলো ৬ হাজার ৬শ’ ৭১ পরিবারকে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION