বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে ইয়াবাসহ পাচারকারী আটক

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে।

সুত্র জানায়, ৬ অক্টোবর (শুক্রবার) রাতের প্রথম প্রহরের দিকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ বিসিজি ষ্টেশনের জওয়ানেরা গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউপির মাঠপাড়া সংলগ্ন রাস্তার মাথায় একটি বিশেষ অভিযান চালিয়ে ১হাজার পিস ইয়াবাসহ মিঠা পানির ছড়ার রাজারছড়া গ্রামের হাজী মাকিন মিয়ার পুত্র মোঃ হেলাল (২২) কে আটক করে।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদকসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়া রহমান নিশ্চিত করেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION