বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কিশোরের হাতে ৪০ হাজার ইয়াবা, বিজিবির হাতে আটক

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

কক্সবাজার -৩৪ বিজিবি অভিযান চালিয়ে ফের ৪০ হাজার পিস ইয়াবাসহ এক কিশোরকে আটক করেছে।

শনিবার সকালে উখিয়ার পালংখালীর ঘাঁটিবিল থেকে মোঃ ফয়সাল (১৩) করে আটক করা হয়।

কক্সবাজার -৩৪ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, শনিবার সকাল সাড়ে ৭ টায় ঐ কিশোর পায়ে হেঁটে সীমান্তের উক্ত এলাকা দিয়ে উখিয়ার দিকে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিজিবির একটি অভিযানিক দল উক্ত এলাকায় আগে থেকে ফাঁদ পেতে থাকে। নাইক্ষ্যংছড়ির ঘুমধুম নয়াপাড়ার আবুল কালামের ছেলে মোঃ ফয়সালকে থামিয়ে তার সাথে থাকা ব্যাগ তল্লাশিকালে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ইয়াবা পাচারকারী কিশোরকে ইয়াবাসহ উখিয়া থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি পরিচালক জানান।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION