বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদ, একদলীয় শাসনের অবসান হয়

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টেকনাফ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে যুগ্ন সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন বাবলু, সহ- সভাপিত আনোয়ার কামাল আনু,সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল,সহ-সভাপতি মোঃ ইউছুফ ভূঁইয়া,পৌর যুবদলের আহবায়ক আব্দুল শুক্কুর, সদস্য সচিব মোঃ আয়ুব,পৌর বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ,পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ,সাংগঠনিক সম্পাদক মোঃ হোছন,বিএনপি নেতা ছৈয়দ আলম, ফরিদ আহমদ,আব্দুল হক, আবু বক্কর,উসমান,আবুল হাসেম,কামাল হোছন, এনায়েত উল্লাহ,ফরিদ আলম, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক,রহমত উল্লাহ, পৌর ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল নোমান,সিঃ যুগ্ন আহবায়ক তারেক আহমদ সাগর, যুগ্ম আহবায়ক সাঈদ আনোয়ার শামীম,যুগ্ম আহবায়ক ওসমান, সদস্য আজিজুর রহমান রুবেল
যুবদল নেতা আব্দুল গফফার,মোঃ মোবারক হোসেন ভূঁইয়া, মোঃআলম পুতু,নুরুল বশর, আব্দুল আমিন,মোঃ ইউনুছ,ইব্রাহীম,সালাহ উদ্দিন,এবায়দুল হক,মোঃ রফিক প্রমূখ।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের এ দিনে ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব দেন সিপাহী-জনতা। সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদ, একনায়কতন্ত্র, একদলীয় শাসন, জনজীবনের বিশৃঙ্খলাসহ তখনকার বিরাজমান নৈরাজ্যের অবসান ঘটে। একটি অস্থিতিশীল পরিবেশ থেকে দেশ একটি সুশৃঙ্খল পরিবেশে ফিরে আসে। জাতীয় ইতিহাসের এ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে বিএনপি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION