শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

অভিনয়ের জন্য অপু-নিরবের একি হাল!

বিনোদন ডেস্ক:

কথা ছিল ছবির জন্য ওজন কমাবেন। সেটি করেছেন অপু বিশ্বাস। এখানেই থেমে থাকেননি। নিজেকে একেবারে আমূল পরিবর্তন করেছেন। আর তা দেখে অনেকেরই চিনতে ভিরমি খেতে হচ্ছে।
বন্ধন বিশ্বাসের অনুদানের ছবি ‌‌‘ছায়াবৃক্ষ’-তে অপু অভিনয় করছেন চা শ্রমিকের ভূমিকায়। এ কারণে নিজের সাজপোশাক তো বটেই, পরিবর্তন এনেছেন চুলের ভাঁজ ও গায়ের রঙেও। অপু বললেন, ‘ছবিতে আমি এক চা শ্রমিক। নিজেকে সেভাবেই প্রস্তুত করেছি, যাতে গল্পের সঙ্গে মিলে যাই।’

১১ বছরের পুরনো স্মৃতি নিয়ে দুজনার চট্টগ্রাম উড়াল!

একই কারণে এর নায়ক নিরবকেও দেখা গেছে ভিন্নভাবে। চুল, পোশাক ও গায়ের রঙে তিনিও এনেছেন ভিন্নতা। তিনি জানান, এই ছবির মাধ্যমে ১১ বছর পর আবারও একসঙ্গে কাজ করছেন অপু বিশ্বাসের বিপরীতে।

‘ছায়াবৃক্ষ’তে আরও অভিনয় করছেন, শতাব্দী ওয়াদুদ, সুমিত, নওশাবা, সুস্মি রহমান, ইকবাল আহমেদ, বড়দা মিঠু, রানা প্রমুখ। গত ৬ নভেম্বর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কোদালা চা বাগানে এর দৃশ্যধারণ চলছে।
পরিচালক বন্ধন বিশ্বাস জানান, চা বাগান শ্রমিকদের সুখ-দুঃখ নিয়ে নির্মিত হচ্ছে ‘ছায়াবৃক্ষ’। পুরো কাজ হবে সেখানকার একটি চা বাগানে।

২০১৯-২০ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য বিভাগে অনুদান পায় ‘ছায়াবৃক্ষ’র পাণ্ডুলিপি। ছবিটির অপর প্রযোজক অনুপম কুমার বড়ুয়া। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তানভীর আহমেদ সিডনি। সংগীত পরিচালনায় আছেন ইমন সাহা।
জানা গেছে, চট্টগ্রাম অঞ্চলে টানা ২০ দিনের শুটিং পরিকল্পনা নিয়েই পুরো ইউনিট ঢাকা ছেড়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION