বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পুকুরে ডুবি মৃত্যু,ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, কুতুবদিয়া:

কুতুবদিয়ায় বাড়ির পাশে পুকুরে ডুবে মিতু (৩) নামক এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৯ নভেম্বর) সকালে কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের বাঁকখালী গ্রামে।

স্থানীয় এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বাঁকখালী গ্রামের হাশেম উদ্দিনের মেয়ে মিতু (৩) সোমবার সকাল ৮টায় বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। বিষয়টি দেখে স্থানীয় লোকজন অনেক চেষ্টার পর তাকে উদ্ধার করে দ্রুত কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রেজাউল হাসানের সাথে যোগাযোগ করলে তিনি পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা যায়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION