বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল হামিদ মোঃ আলমগীর আজিজ, টেকনাফ:
টেকনাফে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নে (র্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ৭ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,সোমবার (৯ নভেম্বর) বিকালে র্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে উপজেলার সদর ইউনিয়নের গোদারবিল ফায়ার সার্ভিসের দক্ষিণ-পশ্চিমে আলী আহমদ চেয়ারম্যান মার্কেটের সামনে অভিযানে যায়।

উদ্ধারকৃত ইয়াবা
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল হামিদ (৩২) কে একটি শপিং ব্যাগসহ আটক করতে সক্ষম হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে শপিং ব্যাগটি তল্লাশী করে ৬ হাজার ৯৮৫ পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করার পর উদ্ধারকৃত ইয়াবা ও আটক মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ভয়েস/জেইউ।