বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন

মো:আলমগীর আজিজ, টেকনাফ:
টেকনাফে সাবরাং লাফারঘোনা এলাকায় পারিবারিক জমিজমার চক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে  আব্দুর রহমান (৩০) নামে চাচাতো ভাইদের হাতে ছুরিকাঘাতে চাচাতো ভাই খুন হয়েছে।
সে উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া বাসিন্দা আব্দুল গফুর ওরফে জাফর আহমদের ছেলে। সোমবার দুপুরে় দিকে উপজেলা সাবরাং ইউনিয়নের লাফারঘোনার হাজী আব্দুল মজিদের বাড়িতে এ ঘটনাটি ঘটেছে।
নিহতের বড় ভাই মোহাম্মদ আবদুল্লাহ বলেন, আজ সোমবার দুপুরে চাচা আব্দুল মজিদের বাড়িতে পারিবারিক জমিজমার বিষয় নিয়ে আলাপ আলোচনা চলছিল। এসময় কচুবনিয়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে সিরাজ উল্লাহ, মাওলানা ফয়েজ, আমানুল্লাহ, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ শফিকের নেতৃত্বে হামলা চালিয়ে আব্দুর রহমানকে মারধর করা হয়। এসময় ছুরিকাঘাতে সে মাটিতে লুটে পড়ে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে।  প্রথমে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেওয়া হলে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর সে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
কক্সবাজার সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক মো আশিকুর রহমান বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে আব্দুর রহমানের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জানতে চাইলে টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) খুরশেদ আলম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি কে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION