মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে কারবারীদের ফেলে যাওয়া বস্তায় মিলল ৬০ হাজার ইয়াবা

মোঃ আলমগীর আজিজ, টেকনাফ:
টেকনাফের নাফনদী সংলগ্ন খারাংখালী ঘেড় এলাকা থেকে কারবারীদের ফেলে যাওয়া বস্তা থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান,মঙ্গলবার (৯ নভেম্বর) ভোররাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকার নাফনদী হয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ খারাংখালী বিওপির একটি বিশেষ টহলদল খারাংখালী বেড়িবাধেঁর নিচে নাফনদীর কিনারায় মোস্তাকের ঘেড়ের পূর্বপাশ এলাকায় টহল গমণ করে গোপনে অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে বিআরএম- ১৪-১৫ এর মধ্যবর্তী স্থান মোস্তাকের ঘেড়ের পূর্বপাশ দিয়ে একজন ব্যক্তিকে বেড়িঁবাধের দিকে আসতে দেখে এবং অল্প কিছুক্ষণ পর আরো এক ব্যক্তি নাফনদীর শূন্যরেখা অতিক্রম করে সাতঁরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে।উভয় ব্যক্তিকে একত্রিত হওয়ার সাথে সাথে টহলদল তাদের ধরার জন্য চ্যালেঞ্জ করে। কারবারীরা বিজিবির টহলদলের উপস্থিতি টের পেয়ে টহলদলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। এসময় টহলদল সরকারী সম্পদ ও নিজেদের জানমাল রক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে।
বিজিবির পাল্টা গুলি বর্ষণে ভীত হয়ে ইয়াবা কারবারীরা একটি প্লাস্টিকের বস্তা ফেলে রেখে দ্রুত নাফনদীতে ঝাঁপিয়ে পড়ে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়।পরে টহলদল বর্ণিত এলাকা থেকে একটি প্লাস্টিকের উদ্ধার করে তল্লাশী চালিয়ে
এক কোটি ৮০ লাখ টাকার মূল্যের ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

ইয়াবা কারবারীদের আটকের জন্য উল্লেখিত এলাকায় ও পার্শ্ববর্তী স্থানে অভিযান পরিচালনা করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। উক্ত স্থানে উল্লেখিত সময়ে অন্য কোন অসমারিক ব্যক্তি উপস্থিত ছিল না বিধায় ইয়াবা কারবারীদের সনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাদের সনাক্ত করতে ব্যাটালিয়ন কর্তৃক সকল প্রকার গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরো জানান,উদ্ধার ইয়াবাগুলো পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে জানান তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION