বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

শ্রীলেখা এবার আসছে পরিচালনায়

বিনোদন ডেস্ক:

জি বাংলায় প্রচারিত কলকাতার জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো মীরাক্কেল থেকে বাদ পড়া নিয়ে নানা গুঞ্জনের মধ্যেই নতুন কাজ শুরু করে দিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।আগামী মাসেই ওয়েব ছবি পরিচালনা করার মধ্য দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রীর।

শ্রীলেখা বলেন, ‘আমারই লেখা গল্প, সাইকোলজিক্যাল থ্রিলার। ইন্দ্ররূপ ভট্টাচার্যের সঙ্গে চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষ।’অভিনয়ে থাকছেন শ্রীলেখা, ভরত কল, চান্দ্রি মুখোপাধ্যায় প্রমুখ।দীর্ঘ বিরতির পর ছোট পর্দাতেও ফিরছেন তিনি। ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ ধারাবাহিকে খোক্কসী রানির ভূমিকায়।

শ্রীলেখার ভাষায়, ‘সিরিয়াল করার মতো ধৈর্য নেই। ফ্যান্টাসি চরিত্র আগে করিনি বলেই এটা চ্যালেঞ্জিং। ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাইনি। খামখেয়ালি স্বভাবের জন্য মাঝেমাঝে দূরে থাকি। এখনও অনেক কিছু দেওয়া বাকি আছে আমার।’সিনেমায় অভিনয়ও চালিয়ে যাবেন বলে জানালেন অভিনেত্রী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION