বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

নাটকে হাজির পাঁচ নায়িকা

বিনোদন ডেস্ক:

এক প্রজন্মের পর আরেক প্রজন্ম জায়গা করে নেয় এ নিয়ম সমাজের সব জায়গায়। শোবিজেও তার ব্যতিক্রম নয়। টেলিভিশন নাটকে সাবিলা নূর, সাফা কবির, তানজিন তিশা, সালহা নাদিয়া, টয়ার পর এসেছেন আরেক প্রজন্মের অভিনেত্রীরা।

তাসনিয়া ফারিন যেন এলেন, দেখলেন, জয় করলেন। তাসনিয়া ফারিনের শোবিজে যাত্রা খুবই অল্প দিনের। কিন্তু জনপ্রিয়তা পেতে সময় লাগেনি। কয়েকটি টিভিসি আর কিছু নাটকে পাশর্^চরিত্রে কাজ করার পরই তিনি দর্শকপ্রিয়তা পান। এখন ছোট পর্দায় তার যথেষ্ট চাহিদা তৈরি হয়েছে। মিষ্টি হাসি আর সাবলীল বাচনভঙ্গির জন্যই মূলত তিনি দর্শকের পছন্দ। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘এক্স-এর বিয়ে’, ‘লাভ বাইটস’, ‘শহর ছেড়ে পরানপুর’, ‘চলো পালাই’, ‘গল্পটা আমার’, ‘১৫ শেডস অব লাভ’, দেবদাস জুলিয়েট’, ‘ডোন্ট টাচ মি’ ইত্যাদি। ফারিন বলেন, ‘আমি অভিনয়ে এসেছি অল্প কয়েক বছর। নিজেও জানতাম না অভিনয় করে এত দ্রুত তারকাখ্যাতি পাব। দর্শকের ভালোবাসা প্রথম থেকেই পাচ্ছি। আজকাল শোবিজের গুরুত্বপূর্ণ মানুষ আমাকে বলেছেন, আমি ভালো কাজ করছি। আমি চাই ভালো কাজের মাধ্যমে তাদের প্রত্যাশা পূরণ করতে।’

সারিকা সাবাহ মোস্তফা কামাল রাজের ‘ফ্যামিলি ক্রাইসিস’ ধারাবাহিকের ঝুমুর চরিত্র দিয়ে তারকাখ্যাতি পেয়েছেন সারিকা সাবাহ। এখন ব্যস্ত খ- নাটক ও ধারাবাহিক নিয়ে। তার সাবলীল অভিনয় ও ইনোসেন্ট এক্সপ্রেশন দর্শক খুব পছন্দ করে। এ অভিনেত্রী বলেন, ‘প্রথম টিভিসি বা মিউজিক ভিডিও করে মন ভরতো না। ভাবতাম কবে বড় চরিত্রে অভিনয় করতে পারব। নাটক করে সেই আকাক্সক্ষা পূরণ হচ্ছে। ফ্যামিলি ক্রাইসিস আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। এখন এত নাটক, এত অভিনেতা-অভিনেত্রী। তাদের মধ্যে নিজেকে আলাদা করে পরিচিতি করানো খুব কঠিন। এ সময়ে আমার অভিনীত ঝুমুর চরিত্রটি সবার কাছে পরিচিতি পেয়েছে। আমাকে অনেকে সারিকা না বলে ঝুমুর নামেই ডাকে।’

পারসা ইভানা স্কুলজীবন পার করার আগেই ২০১৪ সালে সেরা নাচিয়ে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হন পারসা ইভানা। তখন থেকেই নাটকে কাজ করেন। মাঝখানে বিরতি দিয়ে আবার শুরু করেছেন। এখন বড় নির্মাতাদের নাটকে একক নায়িকা হিসেবে কাজ করছেন। মাবরুর রশীদ বান্নাহর ধারাবাহিক ‘নাইন অ্যান্ড এ হাফ’ তার টার্নিং পয়েন্ট। এরপর ‘দেয়ালের ওপারে’, ‘এই শহরের পাথিগুলো’, ‘শোবার ঘর’, ‘চড়ুই পাখির বাসা’, ‘ডাবল ট্রাবল’, ‘বয়ফ্রেন্ডের মা’, ‘ডিপ্রেশন’, ‘এক্স ফ্যাক্টরি’র মতো ইউটিউবে সাড়া জাগানো নাটকে অভিনয় করেছেন। সম্প্রতি কাজ করেছেন কাজল আরেফিন অমির ‘আই সি ইউ’ নাটকে। তিনি বলেন, ‘আমি সব নির্মাতার প্রতি কৃতজ্ঞ। ছোটবেলা থেকে নাচ শিখলেও অভিনয়ে কোনো চর্চা ছিল না। তারপরও তারা আমার ওপর বিশ্বাস রেখে ভালো নাটকে কাজের সুযোগ দিয়েছেন। সামনে আরও ভালো অবস্থানে যেতে পারব বলে আশা করি।’

আইরিন আফরোজ এ প্রজন্মের গ্ল্যামারাস অভিনেত্রী আইরিন আফরোজ। মিষ্টি হাসির জন্যও তিনি সমাদৃত। বিকাশের বিজ্ঞাপনে বউ সেজে সবার নজর কাড়েন। কিন্তু নাটকে তার টার্নিং পয়েন্ট ইমরাউল রাফাতের ধারাবাহিক নাটক ‘কলিং বেল’। আইরিনের ভাগ্যটা অন্যদের থেকে আলাদা। অনেকে খন্ড নাটকের মাধ্যমে ক্যারিয়ারে ভালো অবস্থান তৈরি করলেও তিনি ধারাবাহিক নাটকের মাধ্যমেই দর্শকের কাছে বেশি পরিচিতি পেয়েছেন। দীপ্ত টিভিতে কায়সার আহমেদের ‘বকুলপুর’ ধারাবাহিক তাকে ভালো অভিনেত্রী হিসেবে দর্শকের কাছে জনপ্রিয়তা দিয়েছে। আইরিন বলেন, ‘যেহেতু অভিনয়ের কোনো প্রশিক্ষণ নেই, তাই খন্ড নাটক করতে গেলে চরিত্রটি সঠিকভাবে বুঝে করাটা খুব কঠিন। এমনিতেই আমরা সময় কম পাই। কিন্তু ধারাবাহিকে একই চরিত্র অনেক দিন করতে থাকলে সেই চরিত্রের মধ্যে ঢুকে পড়া সহজ হয়। এজন্য চরিত্রটি দর্শকের কাছে জীবন্ত লাগে। তবে অবশ্যই ধারাবাহিকের গল্প ও নির্মাতা ভালো হতে হবে। নয়তো ধারাবাহিক কেউ ধৈর্য নিয়ে দেখবে না।’

নীলাঞ্জনা নীলা লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা তিনে জায়গা করার মাধ্যমে বিনোদন দুনিয়ায় পা রাখেন নীলাঞ্জনা নীলা। শুরুতেই সেভেন-আপসহ বেশকিছু টিভিসির মাধ্যমে দর্শকের কাছে নিজেকে তুলে ধরেন। এরপর নাটকে কাজ শুরু করেন। তার ক্যারিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আসে বদরুল আনাম সৌদের সিনেমা ‘গহীন বালুচর’-এর নায়িকা হওয়ার মাধ্যমে। তবে তিনি সিনেমায় নিয়মিত না হয়ে এখন গল্পনির্ভর নাটক করছেন। সুবর্ণা মুস্তাফার কাছে তিনি অভিনয়ে প্রশিক্ষণ পেয়েছেন। তাই আগের চেয়ে তার অভিনয় এখন অনেক পরিপক্ব।

এছাড়া নতুন প্রজন্মের মধ্যে নাদিয়া আফরিন মিম, মিম মানতাশা, সারোয়াত আজাদ বৃষ্টি, পায়েলসহ আরও কয়েকজন অভিনেত্রী নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION