বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বলিউড অভিনেত্রী সানা শেখ বেকার ছিলেন?

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ। ‘দঙ্গল’ সিনেমার মাধ্যমে রাতারাতি আলোচনায় আসেন। কিন্তু এরপরই হোঁচট খেতে হয় তাকে। ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমা ফ্লপের পরই বেকার হয়ে পড়েন এই অভিনেত্রী।

সিনেমাটিতে ফাতিমা ছাড়াও ছিলেন আমির খান, অমিতাভ বচ্চনের মতো তারকা অভিনেতা। কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি। মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ‘থাগস অব হিন্দুস্তান’।

এক সাক্ষাৎকারে ফাতিমা সানা শেখ বলেন, ‘থাগস অব হিন্দুস্তান সিনেমা মুক্তির এক অথবা দুই মাস পরের ঘটনা, আমার হাতে যে সিনেমাগুলো ছিল কিছু বন্ধ হয়ে যায়, আর অন্যগুলো থেকে আমাকে বাদ দেওয়া হয়। সত্যি বলতে বেকার হয়ে পড়েছিলাম। নতুন সিনেমাতেও আমাকে প্রস্তাব দেওয়ার কোনো সম্ভাবনা দেখছিলাম না।’

‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমার ব্যর্থতার বিষয়টি সামলানো প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন কোনো কিছুর জন্য নিজের সর্বোচ্চটুকু দেবেন এবং এরপর কোনো ফল না পাবেন, তখন অবশ্যই হতাশা কাজ করবে। তাই বলব, হতাশাটা ছিল। কিন্তু ইন্ডাস্ট্রিতে সুযোগ পেতে অনেক সংগ্রাম করতে হয়েছে। একটা বা এক হাজারটা সিনেমার ব্যর্থতা আমাকে অভিনয় থেকে দূরে সরাতে পারবে না। তাই চেষ্টা চালিয়ে যাব এবং ভবিষ্যতের জন্য ভালো কিছুর আশা করব।’

দুই বছর পর মুক্তি পেয়েছে ফাতিমা সানা শেখের সিনেমা ‘লুডো’ এবং ‘সুরজা পে মঙ্গল ভারি’। এই অভিনেত্রী বলেন, ‘এক বছর গণনা হবে না কারণ মহামারি ছিল।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION