শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

লকডাউনেও সানি লিওনের ব্যস্ততা থেমে নেই

বিনোদন ডেস্ক (২৬ এপ্রিল):

করোনা পরিস্থিতিতে ঘোষিত লকডাউনে পুরোপুরিই ঘরে থাকছেন বলিউড তারকা সানি লিওন। তবে স্বাভাবিক সময় থেকে এখন তিনি আরও বেশি ব্যস্ত বলে জানিয়েছে বলিউড হাঙ্গামা।লকডাউন প্রসঙ্গে সানি লিওন বলেন, ‘লকডাউন অবশ্যই সহজ কোনো সমাধান না। তবে প্রত্যেকের জীবনের নিরাপত্তার জন্য অবশ্যই জরুরি। সর্বোচ্চ চেষ্টায় করোনাভাইরাস মোকাবিলা করে যেতে হবে আমাদের, এর জন্য উত্তম উপায় হচ্ছে ঘরে থাকা। মানুষ ঘরে থাকলে ভাইরাসটির সংক্রমণ ধীর গতিতে নেমে আসবে। আশা করছি, শিগগিরই আমরা কাজে ফিরে যেতে পারব।’
এই সময়ে কীভাবে সময় কাটছে-এ প্রসঙ্গে এই তারকা জানান, নিজের মতো করে সময় কাটাচ্ছেন। ঘরের সব কাজ নিজেই সামলাচ্ছেন। তিন তিনটা বাচ্চার দেখাশোনা করছেন। ঘরের রান্নাবান্না ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সব এক হাতেই করছেন সানি। রীতিমতো দম ফেলার ফুরসত নেই তার।
তিনি বলেন, ‘আমার বড় মেয়ে নিশার অনলাইন স্কুল চলছে। তার সঙ্গে আমাকে কাজ করতে হয়। আমরা আর্ট ক্র্যাফট করি, স্কুলওয়ার্ক করি। আবার প্রতিদিনের সব রান্নাবান্না ও ধোয়াপালা সবই করি। তিন বাচ্চাকে নিয়ে প্রতিদিনের গোসলও আছে।’
নিজেকে কতটুকু সময় দিতে পারছেন তিনি-এর উত্তরে বলিউড অভিনেত্রী বলেন, নিজের জন্য সামান্য সময়ই আমি বের করতে পারি। এই সময় ছবি আঁকি। তবে বাইরে এখন কোনো কাজ নেই, এর অনেক কিছু ডিজিটাল মাধ্যমেই সেরে ফেলতে পারি। শরীর ফিট রাখতে জিমেও যাওয়ার প্রয়োজন নেই এখন। ঘরের কাজকর্ম এবং জিমের যন্ত্রপাতি যা আছে সেগুলো ব্যবহার করেই শরীর ফিট রাখছি।
ভক্তদের উদ্দেশে তিনি আহ্বান করেন, করোনা মোকাবিলায় সরকারের পরামর্শ মেনে চলতে, ঘরের মধ্যে অবস্থান করতে। তার পরামর্শ, এ সময় সবাই যাতে শরীর ও মনের যত্ন নেয়। নিজেকে ব্যস্ত রাখতে নতুন কোনো শখের কাজ শুরু করা উচিত। ইউটিউব দেখে অনেক কিছু শেখা যেতে পারে। লকডাউনের এই সময়টা অলস না কাটিয়ে কিছু না কিছু শেখার প্রতি গুরুত্ব দেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION