মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফ সড়কে ইজিবাইক দূর্ঘটনায় এক ছাত্রী নিহত

মোঃআলমগীর আজিজ,টেকনাফ:
টেকনাফের হোয়াইক্যং থেকে সড়ক পথে হ্নীলায় আসার পথে ইজিবাইক (মিনি টমটম) দূঘর্টনার কবলে পড়ে কাঞ্জর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এক ছাত্রী নিহত হয়েছে।
বহস্পতিবার (১৯নভেম্বর) সকালে হোয়াইক্যং কাঞ্জর পাড়ার মোঃ শাহ আলমের মেয়ে এবং কাঞ্জর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী জেসমিন আকতার (১১) ফুফুর সাথে হ্নীলা ব্র্যাকের কার্যালয়ে যাওয়ার জন্য হ্নীলা ষ্টেশনে আসার পথে খারাংখালী গোদার পাড় এলাকায় পৌঁছলে হোয়াইক্যংগামী একটি ইজিবাইক (টমটম) নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ইজিবাইকের উপরে পড়ে। এমতাবস্থায় গুরুতর আহতাবস্থায় উক্ত ছাত্রীকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই দূর্ঘটনার খবর পেয়ে টেকনাফ নয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক রাকিবুল ইসলাম সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ইজিবাইকটি জব্দ করে নিয়ে যায়। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল গাফ্ফার জানান,এই ঘটনার পর সার্বিক বিবেচনায় নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় উভয়পক্ষের মধ্যে একটি সমঝোতার প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করার পর মৃতদেহটি দাফনের প্রক্রিয়া চলছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী জানান,আমি কক্সবাজার অবস্থান করছি তবে দূঘর্টনায় এক স্কুল ছাত্রী নিহতের বিষয়টি অবহিত হয়েছি। তবে ইজিবাইক দূঘর্টনায় নিহত  ছাত্রীর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION