EDITOR
- ২২ নভেম্বর, ২০২০ /

ভয়েস প্রতিবেদক,টেকনাফ:
টেকনাফে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা,মোটর সাইকেল ও নগদ টাকাসহ দুই ইয়াবা কারবারীকে আটক করেছে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,শনিবার গভীর রাতে র্যাব-১৫এর একটি চৌকষ আভিযানিক দল মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ র্যাব-১৫(সিপিসি-১) এর ক্যাম্পের সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশীকালে একটি মোটর সাইকেল আসলে তল্লাশীর সময় কৌশলে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে উপজেলার সেন্টমার্টিন পশ্চিম পাড়ার মাষ্টার আব্দুর রহমানের ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৩৯) এবং সদর ইউনিয়নের হাবিব পাড়ার বদু মিয়ার ছেলে মোঃ বিল্লাল হোসেন (২৩) কে আটক করতে সক্ষম হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটক মাদক কারবারীদের দেহ তল্লাশী করে ৫ হাজার ৭১৫পিস ইয়াবা পাওয়া যায় এবং তাদের ব্যবহৃত মোটর সাইকেল, নগদ টাকা,৩টি মোবাইলফোন ও ঘড়ি জব্দ করা হয়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত ইয়াবা,মোটর সাইকেল ও নগদ টাকাসহ আটক মাদক কারবারীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন।
ভয়েস/আআ