মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মহিলা বিষয়ক অধিদপ্তরের আর্থিক অনুদানের চেক বিতরণ

ভয়েস প্রতিবেদক:

মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে দেশের ৬৪ জেলায় একযোগে স্বেচ্ছাসেবী মহিলা সমিতি ও সংগঠনসমূহের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে এ উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

কক্সবাজার প্রান্তে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসক মো: কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সুব্রত বিশ্বাস, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের বক্তব্য রাখেন।

জেলা প্রশাসনের শহিদ এটি এম জাফর আলম সম্মেলন কক্ষে আয়োজিত সভা শেষে ২৭টি নারী সংগঠনের মাঝে ০৮ লক্ষ ৬৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION