মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

চকরিয়ায় কর্মসংস্থান হবে দুই শতাধিক নারীর

ছোটন কান্তি নাথ:
কক্সবাজারের চকরিয়ায় সম্পূর্ণ ফ্রি-তে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ পাচ্ছেন দুই শতাধিক নারী। যাতে এই প্রশিক্ষণ লব্দ করার পর সেলাইয়ের কাজ করেই জীবিকা নির্বাহ তথা সংসারের হাল ধরতে পারে এসব নারী।

১০ জন প্রশিক্ষক নিয়োগ এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি দিয়ে মাসব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়েছে সাহারবিল ইউনিয়নের আর কে নুরুল আমিন চৌধুরী উচ্চ
বিদ্যালয়ে। নারীদের স্বাবলম্বী করে তুলতে যুগান্তকারী এই উদ্যোগটিনিয়েছেন ইয়ুথ ভলান্টারি সার্ভিসেস ও আছিয়া-কাসেম ট্রাস্ট।

নারীর কর্মসংস্থান বৃদ্ধিতে গত বুধবার বিকেলে এই প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ। এতে বিশেষ অতিথি ছিলেন আছিয়া কাশেম ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম, সরকারি মুজিব কলেজের প্রভাষক মিনারুল ইসলাম, ইয়ুথ এক্সপ্রেস বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাগিব আহসান, ইয়ুথ ভলান্টারি সার্ভিসেস
বাংলাদেশের কো-ফাউন্ডার আশরাফুল ইসলাম সাকিব, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিার্থীবৃন্দ এবং বিভিন্ন নারী সমাজকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ বলেন, ‘নারীর কর্মসংস্থান বৃদ্ধির ল্েয মাসব্যাপী সেলাই প্রশিণের মাধ্যমে নারীরা যেমন দক্ষকর্মী হিসেবে গড়ে উঠবে, তেমনি করে তাদের ভবিষ্যত নিরাপত্তার জন্য প্রশিণ শেষে কর্মসংস্থানের সুযোগ পাবে।’

ইউএনও বলেন, ‘ইয়ুথ ভলান্টারি সার্ভিসেস বাংলাদেশ এর উদ্যোগে এই সেলাই প্রশিণ প্রকল্পের মাধ্যমে নারীরা স্বাবলম্বী ও প্রগতিশীল সমাজ গঠনে যথেষ্ট ভূমিকা রাখতে পারবে।’

ইয়ুথ ভলান্টারি সার্ভিসেস বাংলাদেশের প্রতিষ্ঠাতা আশফাক আহমেদ আবির জানান, ‘এই কর্মসূচীর মাধ্যমে নারীরা নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি সরকারের ২০৩০ সালের মধ্যে বেকার সংখ্যার হার ৩ শতাংশে নামিয়ে আনার যে ল্য
তা বাস্তবায়নে ভূমিকা রাখবে।’

আছিয়া-কাশেম ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম বলেন, ‘পূর্বের ন্যায় আছিয়া-কাশেম ট্রাস্ট সবসময় জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করবে এবং ভবিষ্যতেও এইরকম মহতি উদ্যোগে সহায়তা করে যাবে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION