মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন কক্সবাজার আ’লীগ নেতৃবৃন্দের

সংবাদ বিজ্ঞপ্তি :

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে কক্সবাজার আ’লীগ নেতৃবৃন্দ।

শুক্রবার ২৭ নভেম্বর নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদনের সময় কিছুক্ষণ দাঁড়িয়ে নিরবতা পালন করেন। এসময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদ্য মনোনীত ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল ও এডভোকেট রনজিত দাশ, সাংগঠনিক সম্পাদক মাসেদুল হক রাসেদ, মহেশখালী পৌর মেয়র মকসুদ মিয়া, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহদুর, কউক সদস্য ও বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের সহ সভাপতি সুপ্ত ভূষন বড়ুয়া, মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীফ বাদশা, জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তামিম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদ্য মনোনীত ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী সেখানকার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION