মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
এম.এ সাত্তার:
দীর্ঘদিন থেকে নিদারুণ কষ্টে দিন পার করছে ছনখোলার অধিবাসী এবং আশপাশের বেশ কয়েকটি ইউনিয়নের প্রায় ৫০ হাজার বাসিন্দা।
এনিয়ে মানবন্ধন, প্রচার স্মারকলিপি দিয়ে আসছিল এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সামাজিক সংগঠনের নেতা প্রধান সমন্বয়ক-ছনখোলার বাঁকখালী নদীতে ব্রীজ নির্মাণ আন্দোলন কমিটি ও দৈনিক আজকের কক্সবাজার বার্তা ও দৈনিক হিমছড়ির চীফ কম্পিউটার অপারেটর মোহাম্মদ হাসেম বলেন, “আমাদের আন্দোলনের প্রাথমিক সফলতা পেয়েছি। পিএমখালী ইউনিয়ন যুবলীগের সম্মেলনে সাইমুম সরওয়ার কমল এমপি ঘোষণা দিয়েছেন ব্রীজ নির্মাণের। তাই আমরা আশান্বিত। সে জন্য এলাকাবাসী এবং আমি আন্তরিকভাবে তাঁকে ধন্যবাদ জানাচ্ছি।”

প্রধান সমন্বয়ক মো. হাসেমের উদ্যোগে গত ২৭ সেপ্টেম্বর ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন।
এলাকাবাসী বলেন, “আমরা আমাদের এমপির কমলের ব্রীজ নির্মাণের ঘোষণায় খুবই আনন্দিত। আশা করি তাঁর আন্তরিক প্রচেষ্টায় হাজারো মানুষের দুঃখ লাঘব হবে।”
ভয়েস/জেইউ।