মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

উখিয়ায় পাওয়া গেছে অজগর সাপ

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

উখিয়া রেঞ্জের থাইংখালী বনবিটের আওতাধীন রহমতেরবিল এলাকার ধান ক্ষেত থেকে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ।

সূত্র জানান, শনিবার সকাল ১১ টার দিকে থাইংখালী বনবিট এলাকার রহমতেরবিল গ্রামে স্থানীয় লোকজন ধান ক্ষেতে একটি অজগর সাপ দেখে সাথে সাথে স্থানীয় বন বিভাগ থাইংখালীকে খবর দিলে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মুঃ শফিউল আলমের নির্দেশনায় থাইংখালী বনবিট কর্মকর্তা শহিদুল আলমের নেতৃত্বে একদল বনকর্মীরা ঘটনাস্থলে পৌছে অজগর সাপটি উদ্ধার করে উখিয়া রেঞ্জ অফিস কার্যালয়ে নিয়ে আসলে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নেজাম উদ্দিন ও সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রাট আমিমুল এহসান খান উদ্ধারকৃত সাপটি পরিদর্শন করেন এবং দোছড়ি বনবিটের গহীণ অরোন্য সাপটি অবমুক্ত করার জন্য নির্দেশ প্রদান করেন।

রেঞ্জ কর্মকর্তা গাজী মুঃ শফিউল আলম উদ্ধারকৃত অজগর সাপটি দোছড়ি বনবিটের গহীণ অরোন্য অবমুক্ত করা হয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION