বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত পূজা

বিনোদন নিউজ ডেস্ক:

অভিনেত্রী পূজা হেগড়ে। ভারতের দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও নিয়মিত অভিনয় করেন। বর্তমানে একাধিক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তিনি। এরই মধ্যে নতুন আরো একটি সিনেমায় যুক্ত হয়েছেন এই অভিনেত্রী।

টলিউড ডটনেট জানিয়েছে, প্রযোজনা প্রতিষ্ঠান বিজয়ন্তী মুভিজের একটি সিনেমায় অভিনয়ের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন পূজা। এতে তার সঙ্গে আছেন মালায়ালাম অভিনেতা দুলকার সালমান। এটি এই অভিনেতার দ্বিতীয় তামিল সিনেমা। এছাড়া এতে দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা অভিনয় করবেন।

একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, করোনা মহামারির কারণে ভারতে লকডাউন শুরুর ঠিক আগের মুহূর্তে সিনেমাটির চিত্রনাট্য শোনেন পূজা। পরবর্তী সময়ে এতে অভিনয়ের জন্য রাজি হন।

বর্তমানে ‘রাধে শ্যাম’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত পূজা। রাধা কৃষ্ণকুমার পরিচালিত সিনেমাটিতে প্রভাসের বিপরীতে অভিনয় করছেন তিনি। এছাড়া সালমান খানের বিপরীতে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমায় দেখা যাবে তাকে। পাশাপাশি অখিল আক্কিনেনির সঙ্গে ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ সিনেমায় পর্দায় হাজির হবেন পূজা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION