বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

প্রিয়াঙ্কা চোপড়া ট্রোলের মুখে

বিনোদন ডেস্ক:

আবারো ট্রোলের মুখে প্রিয়াঙ্কা চোপড়া। মার্কিন মুলুক থেকে ভারতের কৃষক আন্দোলন নিয়ে টুইট করছেন তিনি! মেনে নিতে পারছেন না নেটাগরিকরা। মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে বিয়ে হওয়ার পর প্রিয়ঙ্কা চোপড়া জোনাস মূলত আমেরিকাতেই থাকেন। কিন্তু শিকড় ভোলেননি তিনি। দেশে ঘটে চলা বিভিন্ন ইস্যু নিয়ে তিনি ওয়াকিবহাল।

গত ২৩ দিন ধরে নয়া কেন্দ্রীয় আইন নিয়ে তোলপাড় দিল্লি। কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে রবিবার তিনি টুইট করেছিলেন, ‘কৃষকরা খাদ্য-সেনা। তাঁদের সমস্যা শুনতে হবে। তাঁদের দাবি মেটাতে হবে। খুব দেরি হওয়ার আগেই এই বিষয়টির সমাধান করা উচিত। তাতেই রক্ষা হবে গণতন্ত্র’।

দু’দিন ধরে তাঁর কমেন্ট বক্স উপচে পড়ছে কমেন্টে। কোনও নেটাগরিক প্রিয়াঙ্কার কাছ থেকে এ রকম টুইট পেয়ে খুব খুশি। কারওর বক্তব্য, আগে দেশে আসুন। তার পর কৃষকদের নিয়ে কথা বলবেন। কেউ আবার চোপ়ড়ার একটি ছবি ও একজন মহিলা কৃষকের ছবি পাশাপাশি কোলাজ করে পোস্ট করেছেন। যেখানে চোপড়ার সামনে টেবিল ভরা খাবার। আর অন্য দিকে শূন্য হাতে বসে রয়েছেন মহিলা কৃষক। কেউ বললেন, ‘আপনার জন্য এই ভিডিয়োটা থাকল। আপনি তো নিশ্চয়ই আইনটি বিস্তারিত জানেন না’। নেটাগরিকদের দাবি, সস্তার পাবলিসিটি স্টান্ট ছাড়া আর কিছুই না এ সব।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION