শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

বিশ্বসুন্দরী এখন প্রেক্ষাগৃহে

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’ আজ (১১ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে। রাজধানীসহ সারাদেশের ২৬টি প্রেক্ষাগৃহে দেখা যাবে সিয়াম আহমেদ ও পরীমনির এ চলচ্চিত্রটি।
হলের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন চয়নিকা চৌধুরী।
তিনি বলেন, ‘আমরা চাইছিলাম চলতি বছরই মুক্তি পাক ছবিটি। তবে করোনা পরিস্থিতির কথাও আমাদের মাথায় আছে। সে কারণে অল্পসংখ্যক হলে ছবিটি মুক্তি পাচ্ছে।’
রাজধানীর স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, শ্যামলী সিনেমা হল, চিত্রামহল, আনন্দ ও সৈনিক ক্লাবে মুক্তি পাবে ‘বিশ্বসুন্দরী’। এর মাধ্যমেই করোনায় বন্ধ থাকা শ্যামলী সিনেপ্লেক্স আবার চালু হচ্ছে।
চয়নিকা বলেন, ‘আমার প্রথম সিনেমা, সন্তানের মতো। সিনেমাটি সব দিক থেকে ভালো করার চেষ্টার কোনও কমতি আমি রাখিনি। যারা ছবি সমালোচনার করেন, তাদের অনুরোধ করবো, ছবিটি দেখুন। কয়েক সপ্তাহ সময় দিন। আগেই রিভিউ লিখলে ছবিটি যেন স্পয়লার না হয়।’
ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। ‘বিশ্বসুন্দরী’ দেশব্যাপী পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। ছবির সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন।
বিভিন্ন চরিত্রে ছবিটিতে আরও অভিনয় করেছেন আনন্দ খালেদ, হীরা, সুজন, সীমান্তসহ আরও অনেকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION