শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

আবারো কান্না শুরু হয়েছে

বিনোদন ডেস্ক:

বলিউডের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী হৃতিক রোশান ও কঙ্গনা রাণৌত। তাদের মধ্যে দ্বন্দ্বের বিষয়টি অনেকেরই জানা। ফের আলোচনায় তারা।সম্প্রতি কঙ্গনার বিরুদ্ধে ২০১৬ সালে করা একটি মামলা মুম্বাইয়ের সাইবার সেল থেকে ক্রাইম ব্রাঞ্চে স্থানান্তর করেছেন হৃতিক। তিনি বিষয়টির সুষ্ঠু তদন্ত করার দাবি জানিয়েছেন।

এদিকে খবরটি প্রকাশের পর মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি নিউজ লিংক প্রকাশ করে হৃতিকের উদ্দেশ্যে কঙ্গনা রাণৌত লিখেছেন, ‘আবারো কান্না শুরু হয়েছে, আমাদের ব্রেকআপ ও তার বিবাহ বিচ্ছেদের পরও সে স্বাভাবিক হতে এবং অন্য কোনো মেয়ের সঙ্গে প্রেম করতে পারছে না। অন্যদিকে আমি জীবনে ভালো কিছু পাওয়ার সাহস করছি। সে আবার একই নাটক শুরু করেছে। ছোট একটা সম্পর্কের জন্য আর কতদিন কাঁদবে হৃতিক?’

হৃতিক-কঙ্গনার দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আসে ২০১৬ সালে। আইনি নোটিশ দিয়ে তাদের মধ্যে বিবাদের শুরু হলেও শেষ পর্যন্ত তাদের ব্যক্তিগত তথ্য সবার সামনে আসতে শুরু করে। কঙ্গনা দাবি করেন, হৃতিক তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল। অন্যদিকে হৃতিক অভিযোগ করেন, কঙ্গনা তাকে ইমেইল পাঠাত। এক সাক্ষাৎকারে হৃতিককে ‘সিলি এক্স’ অর্থাৎ ‘বোকা সাবেক প্রেমিক’ বলে উল্লেখ করেছিলেন কঙ্গনা। এই অভিনেত্রী কেন তাকে এ কথা বলেছেন, এ জন্য সংবাদ সম্মেলন করে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠিয়েছিলেন হৃতিক।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION