মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

নোংরা পরিবেশে: আল ফুয়াদ ও সদর হাসপাতালের কেন্টিনসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা 

এম.এ আজিজ রাসেল:
শহরে বাজার তদারকি অভিযানে নোংরা পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগে আল ফুয়াদ ও সদর হাসপাতালের কেন্টিনসহ তিন প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) জেলা প্রশাসনের সহযোগিতায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় শহরের হাসপাতাল রোড এলাকার আল-মদিনা ভাত ঘর কে নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষন করা, হোটেল বয়, বাবুর্চি কারোই মাস্ক ব্যবহার না করার অপরাধে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায়  ৭ হাজার টাকা, ফুয়াদ আল খতীব হাসপাতালের কেন্টিন কে মূল্য তালিকা প্রদর্শন না করা, এবং নোংরা পরিবেশে খাবার প্রস্তুত করার অপরাধে ২০ হাজার টাকা ও সদর হাসপাতালের কেন্টিনকে নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
এসময় হাসপাতাল রোড এলাকার বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার আইন সম্পর্কে প্রচারনা করা হয়।
অভিযানকালে  ব্যাবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা, অমুমোদনবিহীন পন্য বিক্রি না করার পরামর্শ দেওয়া হয়।
অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন এপিবিএন-১৪ এর এক দল সদস্য। জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION