বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

এ ধরনের চরিত্র সিনেমায় বিরল

বিনোদন ডেস্ক:

বাংলাদেশি লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের উপন্যাস ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ নিয়ে হইচইয়ের জন্য ওয়েব সিরিজ নির্মাণ করছেন কলকাতার বিখ্যাত পরিচালক সৃজিত মুখার্জি। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন লাক্স তারকা আজমেরী হক বাঁধন।

কাস্টিং…

প্যান্ডামিকের শুরুতে নির্মাতা সৃজিত মুখার্জি আমার সঙ্গে যোগাযোগ করেন। সৃজিত মুখার্জি বলেন, প্রথম থেকেই তিনি আমাকে এই চরিত্রের জন্য ভেবে রেখেছেন। প্যান্ডামিকের মধ্যেই নির্মাতার সঙ্গে বহুবার আলোচনা হয়। চরিত্রটির জন্য ধীরে ধীরে নিজেকে তৈরি করি।

শ্যুটিং…

১৬ ডিসেম্বর থেকে আমাদের শ্যুটিং শুরু হয় পশ্চিমবঙ্গের বর্ধমান-দুর্গাপুর অঞ্চলে। আমি কলকাতায় এসেছি ১১ ডিসেম্বর, ১২ তারিখ হয়েছে লুক সেট। টানা ৮ রাত ধরে কাজ হয়েছে। শ্যুটিং শেষ হবে ১০ জানুয়ারি। এরপরই দেশে ফিরব।

মুশকান জুবেরী…

গত তিন বছর কাজ নিয়ে আমার ধারণা বদলে গেছে আবদুল্লাহ মোহাম্মদ সাদের সিনেমায় করতে গিয়ে। আমি তার প্রতি কৃতজ্ঞ, নতুন এক বাঁধনের খোঁজ দেওয়ার জন্য। তখন থেকেই বুঝতে পারলাম, আমাদের দেশ বা উপমহাদেশে নয়, পুরো পৃথিবীতেই নারীপ্রধান গল্প খুবই কম; কিংবা টুকটাক কোথাও হলেও নারীপ্রধান গল্পগুলোতে নারীদের চরিত্র খুব একটা শক্তিশালী নয়। কিন্তু মুশকান জুবেরী চরিত্রটি খুবই শক্তিশালী। এ রকম চরিত্র সিনেমার গল্পে খুবই বিরল। এক রহস্যময়ী নারীর প্রহেলিকাময় জগতের গল্প আছে থ্রিলারধর্মী উপন্যাসটিতে। আমি যখন উপন্যাসটি পড়েছি, তখনো স্ক্রিপ্ট তৈরির প্রক্রিয়া চলছিল। কিন্তু উপন্যাসটি প্রথমবার পড়েই মুশকানের প্রেমে পড়ে যাই। আমি লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনকে বিশেষ ধন্যবাদ দেব, এ রকম দুর্দান্ত একটি চরিত্র সৃষ্টির জন্য। তিনি চরিত্রটি সৃষ্টি না করলে স্ক্রিনে তা উপস্থাপনের কথা কীভাবে ভাবত কেউ! এ ছাড়া সৃজিত মুখার্জির বেশির ভাগ কাজই কিন্তু পুরুষকেন্দ্রিক। সেদিক থেকেও আমি ভাগ্যবান, তার নারীপ্রধান কাজটি আমি করতে পারছি। চেষ্টা করছি চরিত্রের সঙ্গে শতভাগ সৎ থাকতে এবং চরিত্রটি ফুটিয়ে তুলতে।

সৃজিত মুখার্জির পরিচালনায়…

অঞ্জন দত্ত, অনির্বাণ ভট্টাচার্য, অনির্বাণ চ্যাটার্জির সঙ্গে এই সিজনে আমার সরাসরি কোনো দৃশ্য নেই। বেশির ভাগ কাজ রাহুল বোসের সঙ্গে। তার সহযোগিতা ছাড়া ক্লাইমেক্স সিন সম্পন্ন করা সম্ভব হতো না। কারণ বেশ কিছু ক্রিটিক্যাল সিন রয়েছে, দুটো এপিসোড দর্শক ওই সিনগুলোই দেখতে পাবেন। অবশ্যই দৃশ্য শেষ করতে পরিচালকের বড় ভূমিকা সবচেয়ে বড়, তবে কো-আর্টিস্ট হিসেবে রাহুল বোস যদি কমফোর্টেবল না হতেন তাহলে কাজ করা কঠিন হয়ে যেত। এর জন্য তার প্রতি আমি কৃতজ্ঞ। শুরুতে যদিও আমি জানতাম না রাহুল বোসের সঙ্গে কাজ করতে যাচ্ছি। অসম্ভব ভালো একজন মানুষ তিনি। আর সৃজিত মুখার্জি তো সৃজিত মুখার্জিই। তার সঙ্গে কাজ করতে পারাই বড় ব্যাপার। তিনি প্রচণ্ড সাপোর্টিভ একজন মানুষ, মুশকান চরিত্রটি যেন আমি ঠিকভাবে ধারণ করতে পারি এ জন্য তার চেষ্টার কমতি নেই।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION