বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

মিথিলা বছর শেষেও সমালোচনার শিকার

এ ছবিকে কেন্দ্র করে কাটাক্ষের শিকার মিথিলা

বিনোদন ডেস্ক:ি
মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। চলতি বছরের নানা সময়ে পোশাক নিয়ে নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন এই অভিনেত্রী। বছরের শেষ লগ্নে এসেও পোশাক নিয়ে কটাক্ষের মুখে পড়লেন তিনি।

সোমবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মিথিলা তার ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়—ডার্ক রুমে বসে আছেন মিথিলা। তার পরনে শাড়ি। জানালার ফাঁক গলে আলো এসে পড়েছে মিথিলার চোখে-মুখে। তার দৃষ্টি থেমে গেছে অজানা ঘরে! আর বৃটেনের বিখ্যাত ব্যান্ড ‘দ্য বিটলস’-এর ‘হোয়াইল মাই গিটার জেন্টলি উইপস’ শিরোনামের গানের মুখ ক্যাপশন হিসেবে ব্যবহার করেছেন মিথিলা। বাংলায় যার তরজমা দাঁড়ায়—‘আমি আপনাদের দিকে তাকিয়ে, যেখানে ভালোবাসা অন্তর্নিহিত/ তখনই আমার গিটার বেজে ওঠে।’

আবেদনময়ী ছবির সঙ্গে বিটলসের গানের এমন কথা অনেককেই ভাবিয়ে তুলবে। কিন্তু নেটিজেনদের বড় একটি অংশ তার পোশাক নিয়ে যেমন প্রশ্ন তুলেছেনে তেমনি তার চরিত্র নিয়ে কটূক্তি করছেন। ছবিটি পোস্ট করার ১৩ ঘণ্টার মধ্যে রিঅ্যাক্ট পড়েছে ২৭ হাজারের বেশি। মন্তব্য পড়েছে ২ হাজারের বেশি।

নিশাত তাবাসসুম তন্নি নামে একজন লিখেছেন—‘কিরে মিথিলা তোমার কি লজ্জা শরম নাই এত গালি খাওয়ার পরও তুই ফেসবুকে এ ধরনের ছবি কীভাবে দেস! তুমি মনে হয় পৃথিবীর একমাত্র ব্যক্তি যার চোখে উপরওয়ালা লজ্জা শরম বলতে কিছু দেয়নি!’ মোশাররফ নামে একজন লিখেছেন—‘একটি জাতিকে মেধা শূন্য করতে তোমরাই যথেষ্ট! এসব দেখে সমাজ পর্নোগ্রাফির দিকে আকৃষ্ট হচ্ছে। যার ভবিষ্যত্ পরিণতি ভয়ংকর।’ এমন অসংখ্য মন্তব্য ভরে আছে কমেন্ট বক্স।

প্রেম-বিয়েকে কেন্দ্র করে অসংখ্যবার সমালোচনার মুখে পড়েছেন মিথিলা। গত ২৪ আগস্ট ও ১৮ সেপ্টেম্বর আলাদা আলাদা ছবি পোস্ট করেও নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছিলেন এই অভিনেত্রী। এছাড়াও চলতি বছরের আরো কয়েকবার এমন পরিস্থিতির মুখে পড়েন মিথিলা। আবারো একই ঘটনার মুখোমুখী হলেন এ অভিনেত্রী। বিতর্ক যেন তার পিছু কিছুতেই ছাড়ছে না।

দীর্ঘ দিন কলকাতায় শ্বশুরবাড়িতে ছিলেন রাফিয়াথ রশীদ মিথিলা। সম্প্রতি ঢাকায় ফিরেন তিনি। দেশে ফিরেই যুক্ত হন ‘কনট্র্যাক্ট’ সিনেমার শুটিংয়ে। এটি যৌথভাবে পরিচালনা করছেন তানিম নূর আর কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়।

এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক আরিফিন শুভ। বাংলাদেশি লেখক মোহাম্মদ নাজিমউদ্দিনের গল্প নিয়ে নির্মিত হচ্ছে এই সিনেমা। একই লেখকের উপন্যাস নিয়ে মিথিলার বর সৃজিত নির্মাণ করছেন ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION