শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

ঘুরে-ফিরে বাবার কথা মনে পড়ছে-শিমলা

বিনোদন ডেস্ক:

নব্বই দশকের তুমুল জনপ্রিয় সিনেমা ‘ম্যাডাম ফুলি’। শহীদুল ইসলাম খোকন পরিচালিত সিনেমাটির নাম ভূমিকায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন শিমলা। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা দিয়েই দর্শক মাত করেন তিনি। পেয়ে যান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মাঝে দীর্ঘ সময় চলচ্চিত্র থেকে দূরে থাকলেও এখন বেছে বেছে সিনেমায় অভিনয় করছেন শিমলা।

কথাপ্রসঙ্গে শিমলা জানালেন তার মন ভালো নেই। আজকের এই দিনে ২০০৪ সালে বাবাকে হারিয়েছেন তিনি। বাবার মৃত্যুবার্ষিকীতে তিনি রোজা রেখেছেন। মসজিতে মিলাদ ও দোয়ার ব্যবস্থা করেছেন।

শিমলা বলেন, ‘বাবাকে হারানো ছিল আমার জন্য দুঃস্বপ্নের মতো। আজ সারা দিন ঘুরে-ফিরে বাবার কথা মনে পড়ছে। আপনারা সবাই দোয়া করবেন তিনি যেন জান্নাতবাসি হন।’
শিমলা অভিনীত ‘নাইওর’, ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION