বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা? হাইকোর্টের আদেশ স্থগিত: সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই

ভারতে একদিনে ১ লাখ ৯১ হাজার করোনার টিকা প্রয়োগ

আন্তর্জাতিক ডেস্ক:
শনিবার (১৬ জানুয়ারি) থেকে ভারতে শুরু হয়েছে মহামারি করোনাভাইরাসের টিকা প্রয়োগ। সকালে প্রথম ব্যক্তি হিসেবে টিকা নেন পরিচ্ছন্নতাকর্মী মানিশ কুমার। এরপর একদিনেই দেশটিতে ১ লাখ ৯১ হাজার জনকে করোনার টিকা দেওয়া হয়েছে। খবর এনডিটিভি’র।

সকালে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তিনি স্বাস্থ্যকর্মী ও প্রথম সারির করোনা যোদ্ধাদের সাহসী ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি তিনি সাধারণ জনগনকে সতর্ক করে জানিয়েছেন যে, করোনার টিকা নিলেও সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনার টিকা নিয়ে প্রপাগান্ডা কিংবা গুজব ছড়ানো বন্ধ করতে হবে।

শনিবার থেকে ভারতের বিভিন্ন রাজ্যের ৩ হাজারটি টিকাদান কেন্দ্রে শুরু হয়েছে করোনাভাইরাসের টিকাদান। যদিও ডাক্তারদের একটি অংশ সিরাম ইনস্টিটিউটের তৈরি টিকা নিতে অস্বীকৃতি জানিয়েছে।

চলতি বছরের আগস্টের মধ্যে ভারত ৩ কোটি স্বাস্থ্যকর্মী ও প্রথম সারির করোনা যোদ্ধাদের টিকাদান সম্পন্ন করবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION