বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা? হাইকোর্টের আদেশ স্থগিত: সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই

যা করতে এসেছিলাম, তারচেয়ে বেশি করেছি: বিদায়ী ভাষণে ট্রাম্প

ভয়েস নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি এখানে যা করার জন্য এসেছিলাম, তার চেয়ে বেশি করেছি।

দেশটির স্থানীয় সময় মঙ্গলবার (১৯ জানুয়ারি) হোয়াইট হাউজ থেকে ট্রাম্পের বিদায়ী ভিডিও বার্তা প্রচার করা হয়। এই বার্তায় ট্রাম্প এ কথা বলেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, বেছে নিয়েছিলাম কঠিন লড়াই, সবচেয়ে শক্ত যুদ্ধ। কেননা এজন্যই আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা যা যা লালন করি, রাজনৈতিক সহিংসতা তার সবকিছুর ওপর আঘাত। এটা কোনোভাবেই বরদাশত করা যাবে না।

বিদায়ী ভাষণে কারও নাম উল্লেখ না করে ট্রাম্প নতুন প্রশাসনের সাফল্য কামনা করেন। তিনি বলেন, সৌভাগ্য একটি গুরুত্বপূর্ণ শব্দ! ভিডিও বার্তায় ট্রাম্প তার প্রশাসনের অর্থনৈতিক অর্জনের প্রশংসা করেছেন।

আমেরিকার জনগণের উদ্দেশে দেওয়া শেষ বক্তৃতায় বলেন, ‘আমি নিঃশঙ্ক ও আনন্দচিত্তে চলে যাচ্ছি। সর্বোচ্চ আশাবাদ নিয়ে বলছি, আমাদের দেশ ও সন্তানদের জন্য সেরাটা এখনো অর্জিত হয়নি। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, ঈশ্বর যুক্তরাষ্ট্রের মঙ্গল করুন।

উল্লেখ্য, বুধবার (২০ জানুয়ারি) ট্রাম্প হোয়াইট হাউজ ছেড়ে যাবেন। সামরিক স্থাপনা অ্যান্ড্রু বেস থেকে শেষ সামরিক অভিবাদন নিয়ে তিনি ফ্লোরিডার মার এ লাগোতে চলে যাবেন। তবে তিনি বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন না। আমেরিকার ১৫২ বছরের ইতিহাসে পূর্বসূরির অনুপস্থিতিতে কোনো নতুন প্রেসিডেন্ট শপথ নিতে যাচ্ছেন। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION